Saturday, July 24, 2021

Wishing you all on Auspicious Guru Purnima




 জয় গুরুদেব


ভব - সাগর - তারণ - কারণ হে,

 রবি নন্দন বন্ধন খণ্ডন হে,

শরণাগত কিঙ্কর ভীতমনে,

গুরুদেব দয়া কর দীনজনে ||


হৃদি কন্দর তামস ভাস্কর হে, 

তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,

পরব্রহ্ম পরাৎপর বেদভনে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


মন বারণ শাসন অংকুর হে,

 নর ত্রাণ তরে হরি চাক্ষুষ হে,

গুণগান পরায়ন দেবগণে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে,

হৃদি গ্রন্থি বিদারণ কারক হে,

মম মানস চঞ্চল রাত্র দিনে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


রিপু সূদন মঙ্গল নায়ক হে, 

সুখ শান্তি বরাভয় দায়ক হে,

ত্রয় তাপ হরে তব নাম গুনে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


অভিমান প্রভাব বিমর্দক হে, 

গতিহীন জনে তুমি রক্ষক হে,

চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


তব নাম সদা শুভ সাধক হে,

 পতিতাধম মানব পাবক হে,

মহিমা তব গোচর শুদ্ধ মনে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||


জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, 

ভব রোগ বিকার বিনাশক হে,

মন যেন রহে তব শ্রীচরণে, 

গুরুদেব দয়া কর দীনজনে ||

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home