বড়াই
শ্রদ্ধেয় সুকুমার রায়ের এই কবিতাটি আজ খুব মনে পড়ছে।
বড়াই
গাছের গোড়ায় গর্ত ক’রে ব্যাং বেঁধেছেন বাসা,
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা।
রাজার হাতি হাওদা-পিঠে হেলে দুলে আসে—
“বাপ্রে” ব’লে ব্যাং বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে!
রাজার হাতি মেজাজ ভারি হাজার রকম চাল;
হঠাৎ রেগে মটাৎ ক’রে ভাঙল গাছের ডাল।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হ’য়ে কয়—
“বাস্রে বাস্! হাতির গায়ে এমন জোরও হয়”!
মুখ বাড়িয়ে ব্যাং বলে, “ভাই, তাইত তোরে বলি—
আমরা, অর্থাৎ চার-পেয়েরা, এম্নিভাবেই চলি”।।
কেন মনে পড়ছে?
কেননা কমলা হ্যারিস আমেরিকার উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বলে ভারতের সেই গ্রামে উতসব হচ্ছে, ১৯৩০ সালে যে গ্রাম ছেড়ে কমলা হ্যারিসের মাতামহ চলে গিয়েছিলেন। 😃😄

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home