Tuesday, September 20, 2022

কি দেয়ে কি খাবে

 একটা গ্রুপে এই লেখাটা পেলাম। লেখাটা খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম।  আসল লেখকের নাম জানি না। তবে,যিনিই লিখে থাকুন তাকে নমস্কার জানাই৷ আপনারা যদি কেউ আসল লেখকের নাম জানেন তাহলে কমেণ্টে জানালে আমি তা উল্লেখ করে দেব।


*কি দিয়ে কি খাবে ... জেনে নাও* 🤷🏻‍♂️

"'''''''"''"''''''''''''''''""""""""""""""""'''''''''''"""""""'''''''''"""""


*কাবাব পরোটা একসাথে খাবে* 

*বিরিয়ানি দিয়ে চিকেন চাঁপ,*

*রেজালার সাথে তন্দুরি রুটি*

*প্রাণভরে খাও হবেনা পাপ।*


*লুচি ও মাংস চলে হাত ধরে*

*খিচুড়ির সাথে ইলিশ চাই,*

*গরম ঘি-ভাতে মুগডাল মেখে*

*কামড়াতে হবে ভেটকি ফ্রাই।*


*চাউমিন আর চিলি চিকেনের*

*সঙ্গে চলুক ফ্রায়েড রাইস,*

*গার্লিক-প্রন না হলে কি চলে?*

*বাড়ুক খরচা দু চার পাইস।*


*ছোলার ডালের সঙ্গেতে লুচি*

*কচুরীর সাথে আলুর দম,*

*গরম সিঙাড়া সঙ্গে জিলিপি*

*না থাকলে ভাই তৃপ্তি কম।*


*ডবল ডিমের ওমলেট দিয়ে*

*মাখন লাগানো বাটার টোষ্ট,*

*অথবা চাখবে স্যুপ সহযোগে*

*পাঁউরুটি আর মুরগী-রোষ্ট।*


*ছোলে ও ভাটুরা, কুলচা ও চানা*

*ভুট্টার রুটি সর্ষে শাক,*

*বাটার চিকেন নান দিয়ে খেলে*

*পঞ্চনদীর শুনবে ডাক।*


*মুড়িমাখা খেলে তেলেভাজা দিয়ে*

*চায়ের পেয়ালা সঙ্গে চাই,*

*নরম নরম পেস্ট্রির সাথে*

*গরম কফির তুলনা নাই।*


*দোসা বা ইডলি চাটনি মাখিয়ে*

*সম্বরে সেটা ডুবিয়ে খাও,*

*ফুচকার পেটে পুর ভরে নিয়ে*

*তেঁতুলের জলে চুবিয়ে দাও।*


*শীতের সকালে পয়রাগুড়েতে*

*ফুলকো লুচিকে ডোবাতে হয়,*

*আলু ফুলকপি ছেঁচকির সাথে*

*গরম পরোটা মন্দ নয়।*


*সবার ওপরে দুজন সঙ্গী*

*ভোরবেলা উঠে চা বিস্কুট,*

*ধুমায়িত কাপে ডুবানো নরম*

*চির পরিচিত থিন এ্যারারুট।*


*শুধু খেলে ভাই হবে না তৃপ্ত*

*কি দিয়ে কি খাবে জানতে হয়,*

*পদগুলো যদি মেলে ঠিকঠাক*

 *আস্বাদ তার ভোলার নয়।*


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home