Thursday, November 12, 2020

মন্ত্রীজি ও বিভীষণ



বিভীষণের বাড়ি ভোট চাইতে এসেছেন মন্ত্রীজি।

"ভাই বিভীষণ, এবার আমি 'চামচা' দল থেকে   ভোটে দাঁড়িয়েছি।

 আমার আগের পার্টি 'ডেকচি' দল আমাকে টিকিট দিচ্ছিল না, 

তাই ওই দল ছেড়েছি।"

তোমার ভোটটা ভাই আমি আশা করছি।"

কৌতূহলী বিভীষণ শুধান, " মন্ত্রীজি, আজ অব্দি আপনি ক'বার দল বদল করেছেন?"

"তা সাত আট বার তো হবেই ", মন্ত্রীজি হেসে বলেন।

স্তম্ভিত বিভীষণ ভাবেন, " একবার দল বদলেই আমি তিন যুগের জন্য বদনাম হয়ে গেলাম। ' ঘরভেদী বিভীষণ উপাধি পেলাম।

আর এ ব্যাটা এতবার দল বদলেও হাসছে।

 এর চামড়া এতই পুরু

 এ ব্যাটাই আমার গুরু।"

বিভীষণ লুটিয়ে পড়েন মন্ত্রীজির পায়ে।

"আমার ভোট যাবে হে গুরু আপনারই সেবায়।"

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home