নিজের জন্য
একজন চাষীর নৈপুণ্য নির্ভর করে দুটি বিষয়ের ওপর l এক সে হাটে গিয়ে সবচেয়ে দুটি ভালো বলদ বাছাই করতে পেরেছে কিনা l দুই কত ধানে কত চাল হয় তার সঠিক হিসাবটা জানে কিনা l তেমনি একজন গৃহস্থের নৈপুণ্য নির্ভর করে অফিস এর কাজ করে, স্ত্রী পুত্রকন্যাকে সময় দিয়ে তিনি একান্ত ভাবে নিজের জন্য কতটা সময় দিতে পারছেন তার ওপর l দ্বির্তীয়টি কোন কাজটি একা নিজের হাতে করতে হয় আর কোন কাজ একা করতে নেই এ দুটির মধ্যে তফাৎ জানেন কিনা l যিনি ভালো রাঁধতে জানেন তিনি নিজের চুলটাও ভালো রাঁধতে পারবেন l অফিসে ফুল j টাইম কাজ করে বাড়িতে ছেলে মেয়েদের পড়িয়ে, বউকে নিয়ে সিনেমা দেখেও আমি অনেককে নিজস্ব শখের চর্চা করতে দেখেছি l বিজ্ঞ মানুষ সব কাজ নিজে করতে যান না l যেখানে দরকার সেখানে পেশাদার নিয়োগ করেন l আমন্ত্রিতদের খাওয়াবার জন্য ক্যাটারেরের সাহায্য নেন কিন্তু অভ্যাগতদের দেখভাল নিজে করেন lছেলে মেয়েদের বিয়ের চিঠি আপনি বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসেন l বিশেষ করে আত্মীয় কুটুম হলে lঅন্যকে দিয়ে নিমন্ত্রণ পত্র পাঠান না l সফল সংসারী হতে গেলে আপনার মেধাবী হওয়ার দরকার নেই শুধু কান্ড জ্ঞান থাকা দরকার lগোটা সার্কাস যেমন ব্যালান্স এর খেলা তেমনি সংসার যাপন ব্যালান্স এর খেলা l সবাইকে সব কিছু দেবেন না নিজের জন্য কিছুটা অবশিষ্ট রাখবেন যা আপনার একান্ত l দিনের শেষে তাহলে নিজেকে রিক্ত মনে হবে না l

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home